প্রায় ৬ মাস আগে "কিছুক্ষন রেস্তোরাঁ"র সন্ধ্যের নাশতা নিয়ে রিভিউ দিয়ে ছিলাম, তখন সেই এলাকার অনেকেই বলেছিল- এখানকার সকালের নাশতা টেস্ট করতে।
আমি বলবোনা এটা পুড়ান ঢাকার মধ্যে বেষ্ট তবে এবার আমি খুব অবাক হয়েছি। কারন সকালের নাশতায় মুরগির স্যুপ অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এমন আস্ত রান আমি অন্য কোথাও দেখিনি। স্বাদের ব্যাপারে যদি জিগ্যেস করেন- আমি বলবো মাশা-আল্লাহ, লাজওয়াব <3
ডালটা ভাল ছিল তবে আহামরি কিছু না। ভাজিটা ফ্রেশ কিন্তু অধিক পরিমানে পেঁপে ব্যবহার করার ফলে তা মিষ্টি হয়ে গেছে।
সব কিছু মিলিয়ে যদি বলি- সকাল এবং বিকেল/সন্ধ্যার নাশতার জন্য "কিছুক্ষন রেস্তোরাঁ" খুব ভাল একটি জায়গা। তবে আপনার মনে রাখতে হবে- এখানে সব সময় প্রচন্ড ভিড় থাকে, খাওয়ার জন্য মানুষ লাইন ধরে থাকে, আর এটা একটা হোটেল, কোন শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট নয়।
রেস্তোরাঁঃ কিছুক্ষন রেস্তোরাঁ।
খাবারঃ চিকেনস্যুপ+ডাল+ভাজি+৩টাপরোটা
দামঃ ৮৫/- টাকা। বিস্তারিত ছবিতে যোগ করে দিলাম।
স্বাদঃ ওভারঅল ৮/১০। (শুধুমাত্র চিকেন স্যুপটার জন্য, ভাজিটা ভাললাগেনি)।
ঠিকানাঃ ৩৪/১ কেশাব ব্যানার্জি রোড, ফরিদাবাদ, ঢাকা- ১২০৪।
গুগল ম্যাপঃ https://goo.gl/maps/iLCHBnE1WDU2
এদের সন্ধ্যার নাশতার জন্য আমার এই পোষ্টটি দেখতে পারেনঃ
https://m.facebook.com/groups/537554109685212?view=permalink&id=1333021700138445
বিঃদ্রঃ স্বাদময় এই ভুবনে, আমাদের সকলের রুচিবোধ সম্পূর্ণ আলাদা। তাই একেক জনের কাছে, একেক রকম স্বাদ অনুভব হবে এটাই স্বাভাবিক। স্বাদকে খুজে বেড়ান, নিজে খান এবং অন্যকে খাওয়ান। সর্বোপরি ভাল থাকুন।
টীকাঃ তারাহুরার কারনে চিকেন স্যুপ এর দামটা যাচাই করা হয়নি। এটা ৩২ এর জায়গায় হয়ত ৪০/৪৫ হবে।
#The_Grand_Area
#Gandaria