গ্রাম খানি আমাদের দেখ যদি আসি, দেখিবে ধানের ক্ষেতে সোনা রাশি রাশি। এক পাশে নদী তার বয়ে চলে যায়, শীতল বাতাস আনে দখিনের বায়। গ্রামের প্রবেশ পথে মসজিদ পাবে, মন্দীর চাও যদি বাম দিকে যাবে। পাঠশালা, মক্তব, ডাক ঘরও আছে, খেলার মাঠটি পাবে ঠিক তারই পিছে। আম জাম লিচু আতা পেয়ারা ও বেল, নারিকেল সুপারী কলা রয়েছে .