- জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উ. মঈনুল হোসেন।
২. ‘মোদের গরম মোদের আশা আ মরি বাংলা ভাষা’-রচয়িতা কে?
উ. অতুলপ্রসাদ সেন।
৩. ‘অনুপম’-এর সমার্থক শব্দ কোনটি?
উ. মনোরম।
৪. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা হলো-
উ. গাজী মিয়ার বস্তানী।
৫. ‘গড্ডল’ শব্দের অর্থ কী?
উ. পানির স্রোত।
৬. ‘সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত’-এই উক্তিটি কার?
উ. প্রমথ চৌধুরী।
৭. বেগম রোকেয়ার রচনা গ্রন্থের নাম কী?
উ. অবরোধবাসিনী।
৮. ‘হালে পানি পাওয়া’ অর্থ কী?
উ. বিপন্নমুক্ত হওয়া।
৯. ‘দুধের মাছি’ প্রবাদটির অর্থ কী?
উ. সুসময়ের বন্ধু।
১০. ‘তিমির’ শব্দের মিল শব্দ হলো-
উ. অন্ধকার।
১১. ‘বীর’ শব্দের বিপরীত লিঙ্গ কী?
উ. বীরঙ্গনা।
১২. ‘খেয়া পার করে যে’-এর এক কথায় প্রকাশ হলো-
উ. পাটনী।
১৩, ‘মুখচোরা’ শব্দের সঠিক অর্থ হলো-
উ. লাজুক।
১৪. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উ. তাজিংডন।
১৫. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
উ. সেন্টমার্টিন।
১৬. পদ্মা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উ. রাজশাহী।
১৭. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উ. বুড়িগঙ্গা।
১৮. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?
উ. ১৯২১ সালে।
১৯. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উ. বাংলা ১১৭৬ সালে।