শেষ হয়ে গেল বিশ্বকাপ বাছাই পর্ব। এই পর্ব শেষে ৩২ টি দল নির্ধারন করলো তাদের বিশ্বকাপ। আর বিশ্বকাপ নির্ধারন করা সর্বশেষ দলটি হচ্ছে পেরু। এই আসরের চমক হচ্ছে নেদারল্যান্ডস এবং ইটালির মতো দল এবারের বিশ্বকাপে না থাকা। আর সারপ্রাইজ হচ্ছে ইতিহাসের প্রথমবারের মতো আইসল্যান্ডের খেলার সুযোগ পাওয়া।
আগামী ১ ডিসেম্বর রাশিয়ার রাজধানী মস্কোয় হবে গ্রুপ পর্বের ড্র। ৩২ দল মোট আটটি গ্রুপ ভাগ হয়ে লড়বে আগামী বছরের জুন-জুলাইয়ের বিশ্বকাপে।
অক্টোবরের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ড্রর জন্য চারটি পট-এ আটটি করে দল রাখা হয়েছে।
স্বাগতিক রাশিয়ার সঙ্গে র্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দল থাকবে এক নম্বর পটে। র্যাঙ্কিংয়ের পরের আটটি দল থাকবে পট-২ এ। এভাবে র্যাঙ্কিং অনুযায়ী পরের দুটি পটেও আটটি করে দল থাকবে।
আর এই ড্রতে এক পাত্রে থাকবে ব্রাজিল,আর্জেন্টিনা,রাশিয়া,জার্মানি,পর্তুগাল,বেলজিয়াম,পোল্যান্ড এবং ফ্রান্স।
২য় পাত্রে থাকবে স্পেন,পেরু,সুইজারল্যান্ড,ইংল্যান্ড,কলম্বিয়া,মেক্সিকো,উরুগুয়ে এবং ক্রোয়েশিয়া।
৩য় পাত্রে থাকবে ডেনমার্ক,আইসল্যান্ড,কোস্টারিকা,সুইডেন,তিউনিশিয়া,মিশর,সেনেগাল এবং ইরান।
৪র্থ পাত্রে থাকবে সার্বিয়া,নাইজেরিয়া,অস্ট্রেলিয়া,জাপান,মরোক্কো,পানামা,দক্ষিন কোরিয়া এবং সৌদি আরব।