মাটির নিচে সন্ধান মিললো পৃথিবীর গর্ভে আরেকটা পৃথিবী। যেখানে রয়েছে খাল, বিল, পাহাড় & ভিন্ন আবহাওয়া
চীনে সম্প্রতি নতুন এক গুহার সন্ধান পাওয়া গেছে, যেটিকে ‘পৃথিবীর গর্ভে আরেকটা পৃথিবী’ বলা হয় !
চঙকিং প্রদেশে আবিষ্কৃত ‘ইয়ার ওয়াং ডং’ নামের ওই গুহার আবহাওয়াও নাকি আলাদা! জানা যায়, বহুদিন থেকেই দুর্গম ওই
গুহার অবস্থান জানতেন স্থানীয় বাসিন্দারা। গুহার সামান্য ভেতরে তাদের যাতায়াতও ছিল। কিন্তু এ গুহার গভীরের রহস্য তারা বুঝতে পারেননি। আর স্থানীয় বাসিন্দা ছাড়া বাইরের কেউই তেমন যেতেন না গুহাটির মধ্যে।
এই গুহাটির নিজিস্ব আলাদা আবহাওয়া ব্যাবস্থা রয়েছে। পৃথিবীতে যেমন আকাশ রয়েছে। আকাশে মেঘ এবং কুয়াশা রয়েছে। তেমনি এই গুহার ভেতরেও রয়েছে আলাদা আকাশ। সেই আকাশে রয়েছে মেঘ ও কুয়াশা। শুধু তাই নয়। গুহাটির মধ্যে খাল, বিল, পাহাড়সহ রয়েছে আরো অনেক কিছু। চীনের এই গুহাটির নাম ‘ইয়ার ওয়াং ডং’।