ওহে রাজ্য ওহে রাজা সেলাই করো আমার ঠোঁট বালু চাপা দিয়ে মগজ আমায় বানাও পক্ষী উট ক্যামনে করি বন্ধ দুচোখ ক্যামনে করি রুদ্ধ কান? অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কিলোই গোরস্থান আমার নীরব পদ শব্দে ক্যামনে নড়ে রাজার ভীত? ঘর হতে আজ পা বাড়ালেই চোখে ভাসে বিশ্বজিৎ।আমরা নীরব পদ শব্দে ক্যামনে নড়ে রাজার ভীত? ন্যায্য কথায় ত্যাজ্য করো, জানো কোথায় মানলে হার হারিয়ে দিয়ে বাংলাদেশকে ওপার গেল এক আবরার কোথায় গিয়ে বাঁচব বলো কোথায় পাবে রক্ষে প্রাণ?অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কিলোই গোরস্থান ওহে রাজ্য ওহে রাজা আমরা প্রজা ক্ষুদ্র কীট পাওনা দাবী চাইতে গেলেই ঝাঁঝরা কেন আমার পীঠ রক্তে যদি দেশটা ভাসে একটু হলেই ভিন্ন মত কিসের দায়ে দাঁড়িয়ে তবে,রাজ্য ভরা আদালত স্তব্ধ আমার কলম খাতা যায় না লেখা পদ্য-গান অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কিলোই গোরস্থান।