নাটোরের দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের কাছাকাছি এলাকার ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ‘জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের’ (জেএমবি) চার সদস্যকে আদালত থেকে ফের কারাগারে পাঠানো হয়েছে।
১৭ এপ্রিল, মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. রবিউল ইসলাম ওই চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে পুলিশের কড়া প্রহরায় আনিছুর রহমান, ফজলুর রহমান, শফিকুল ইসলাস ও জাকির হোসেনকে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে কেউ জামিনের আবেদন না করায় আদালত ২৭ মে শুনানির পরবর্তী দিন ধার্য করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৩ মার্চ নাটোরের উত্তরা গণভবনসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে হাতবোমা ও সাংগঠনিক বইসহ ওই চারজনকে আটক করা হয় বলে জানায় পুলিশ।