বাংলাদেশের নগরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য সেবার সুযোগ বাড়াতে আরও ১১ কোটি ডলার বা প্রায় ৯২১ কোটি টাকার (৮৩.৭৫ ডলার হিসেবে) ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। নতুন এই অর্থায়ন সেবাপ্রদানের ব্যবস্থাকে জোরদার করবে; ২০১২ সালের ‘আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি’ প্রকল্প ও বাকি দুটি প্রকল্পের ভিত শক্ত করবে। এর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে আর্থিক ও ভৌত অভিগম্যতার উন্নয়ন ঘটবে।