কিছুদিন আগেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান একসঙ্গে বৈঠক করেছেন। গত ২৭ এপ্রিল দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতাদের মধ্যে বৈঠক হয়। কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে একমত হয় দুই কোরিয়া। এ ছাড়া ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে জারি থাকা যুদ্ধবিরতিকে একটি শান্তিচুক্তিতে রূপান্তরিত করার বিষয়েও মতৈক্যে পৌঁছান তাঁরা।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, চীনের বন্দর নগর দালিয়ানে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বৈঠক করেছেন কিম ও সি চিন পিং। বলা হচ্ছে, উড়োজাহাজে করে দালিয়ানে পৌঁছান কিম জং-উন। তাঁর সঙ্গে ছিলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতারা। দালিয়ান শহরে চীন নিজেদের তৈরি প্রথম বিমানবাহী জাহাজের উদ্বোধন করবে। এ জন্য আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেবেন সি চিন পিং।