::::::::::::::১১৩: নির্ভরশীল::::::::::::::::
দেশের রাজাই হয় দুর্বলের বল।
শিশুদের বল হয় কান্না কেবল।
মূর্খের বল জেনো হয় মৌনতা।
বল হয় চোরেদের শুধু মিছে কথা।
বঙ্গানুবাদ: রাজা যেমন দুর্বলের বল, তেমনি শিশুর বল ক্রন্দন। মূর্খের বল মৌন হয়ে থাকা আর চোরের বল হয় মিথ্যে বলা।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী