::::::::::::::১১৫: সঠিক পরিচয়::::::::::::::::
কাজের দ্বারা ভৃত্য সদা হয় চিনে নিতে।
বন্ধু চিনিবে সদা দুঃখ্যের দিনেতে।
বিপদ সময় এলে মিত্র চেনা যায়।
অভাবে পড়িলে তবে চিনিবে ভার্যায়।
বঙ্গানুবাদ: কাজের মাধ্যমেই প্রকৃত ভৃত্যের পরিচয় পাওয়া যায়। দুঃখ কষ্টের দিনেই বন্ধু চিনতে পারা যায়। আপদকালীন সময়ে মিত্রের পরিচয় পাওয়া যায় এবং সংসারে অভাব উপস্থিত হলে স্ত্রীর চরিত্রের পরিচয় পাওয়া যায়।
![female-2067462_640.jpg]
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী