৭ জ্ঞাতব্য: ফুলে গন্ধ তিলে তেল কঠেতে অনল।
তেমনি আখে তে গুড় জেনো এ সকল।।
পরমাত্মা দেহে সেরূপ আছে বিরাজিত।
তাহারে জানার চেষ্টা করহ সতত।।
বঙ্গানুবাদ: ফুলে যেমন গন্ধ, তিলে যেমন তেল, কাঠে যেমন অগ্নি, দুধে যেমন ঘি এবং অাখে যেমন গুড় অবস্থান করে, মানুষ মাত্রেই সকলে একথা জানে। তেমনি শরীরের মধ্যে যে পরমাত্মা অবস্থান করেন, প্রত্যেক মানুষের প্রধান প্রধান কর্তব্য তাকে জানা।
৮ প্রত্যক্ষ ফল: তীর্থ ফল সর্বত্র নয় সাধু দর্শনের চেয়ে।
প্রত্যক্ষ ঈশ্বর আছেন সাধুর হৃদয়ে।।
তীর্থ ফল লভে যদি বহু প্রতীক্ষায়।
অচিরাত ফল হয় সাধুর কৃপায়।।
বঙ্গানুবাদ: শত শত তীর্থ দর্শনের চেয়ে একজন প্রকৃত সাধু দর্শনে বহু পূণ্যলাভ হয়ে থাকে। ঈশ্বরের অতি নিকট ও আপনজন হলেন সাধু। সুতরাং সাধু জনের কৃপা হলে ঈশ্বর ও কৃপা করে থাকেন। কিন্তু তীর্থ দর্শনের ফল সর্বদা সম্ভব হয়না।