:::::::::::::::::১১ মঙ্গলজনক:::::::::::::::::::
কাজের পূর্বে ভাবো, পরে লাভ নাই।
নিজের শক্তি কত ভেবে দেখ তাই।।
কোন্ দেশ, কি সময়, কি বন্ধু কি আয় ব্যায়।
পূর্বে ভাবিলে তবে সমীচীন হয়।।
বঙ্গানুবাদ: কোনো কাজ করার পূর্বে ভেবে নিতে হবে। কাজ হয়ে যাওয়ার পর ভেবে কোনো লাভ হবে না। স্থান কাল পাত্র এবং অবস্থা - এসব ভেবে কাজ করলে মঙ্গল হয়।
:::::::::::::::::::::::১২ কর্তব্য:::::::::::::::::::::::::::
যাহা ঘটে গেছে তাহে না করহ শোক।
বর্তমান ভাবে যত বুদ্ধিমান লোক।।
ভবিষ্যত ভাবি কোন ফল নাহি তায়।
বর্তমানে চিন্ত ভবিষ্যতের উপায়।।
বঙ্গানুবাদ: যা হয়ে গেছে তার জন্য শোক করে কোনো লাভ হবে না, তাতে সে আর ফিরে আসবে না। অনাগত ভবিষ্যতের কথা ভেবে ও কোনো ফল নেই। বর্তমান টাই শুধু মানুষের হাতে। বুদ্ধিমান মানুষ বর্তমানের কথাই ভেবে থাকেন। কারণ বর্তমানের উপর ভবিষ্যত নির্ভর করে।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী