৩ বিশ্বাস: কাঠ পাথর আর ধাতুর মূর্তিকে।
ধ্যানার্চন জপ কর রাখিয়া সম্মুখে।।
উপাসনা কর তারে শ্রদ্ধা বিশ্বাসে।
সিদ্ধি দেন ভগবান নিজ কৃপাবশে।।
বঙ্গানুবাদ: কাঠ পাথর এবং ধাতুনির্মিত মূর্তির সামনে শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে ধ্যানর্চন জপ ও উপাসনা করলে ভগবান কৃপা পরবশ হয়ে তাকে সিদ্ধিদান করে থাকেন।
৪ ভগবান: ভগবান নেই কাঠে পাথরে মাটি বা মূর্তিমাঝে।
মনঃসংযোগ চিন্ত তাহারে, তাহাতেই সে বিরাজে।।
বঙ্গানুবাদ: ভগবান কাঠের মধ্যে নেই, নেই পাথরে, মাটিতে কিংবা মূর্তির মধ্যে বিদ্যমান। ঈশ্বরের প্রতি মনোসংযোগ করে চিন্তা করলে দেখা যাবে তিনি বিশ্ব চিন্তায় বিরাজমান।