৯ নিষ্প্রয়োজন:
শক্তি ভয় লজ্জা দয়া ত্যাগ হীন জন।
তার সাথে বসবাস নাহি প্রয়োজন।।
বঙ্গানুবাদ: যে মানুষের শক্তি ভয় লজ্জা দয়া ত্যাগ কিছুই নাই, তার সাথে বসবাস করা বর্জনীয়। কারণ তাকে কোনো প্রয়োজনে লাগে না।
১০ পরিত্যাজ্য:
ত্যাগ দয়া ধর্মহীনে আর গুরু বিদ্যাহীনে,
এরা নয় কভু উপকারী।
ক্রোধি ভার্যা সংসারে স্নেহ হীন বান্ধবেরে
শান্তি পাবে এদের পরিহারে।
বঙ্গানুবাদ: দয়া ধর্ম হীন মানুষ, বিদ্যা বা জ্ঞানহীন গুরু, ক্রোধী পত্নী এবং স্নেহ মামতাহীন বন্ধু, এদের পরিত্যাগ করা উচিত। কারণ যে মানুষের অন্তরকে ধর্ম স্পর্শ করতে পারেনি, সেই মানুষ দায়াহীন হয়। বিদ্যা বা জ্ঞানহীন গুরু পারে না শিষ্যকে সঠিক পথের সন্ধান দিতে। ক্রোধী বা প্রখরা প্রকৃতির স্ত্রী কখনো সংসারে মঙ্গল আনতে পারে না, বরং অশান্তির আগুন জ্বালিয়ে রাখে। আর স্নেহ মমতাহীন বন্ধু কখনো কারো উপকারে আসে না।