পার্কে বন্ধুদের সাথে কাটানো কিছু আনন্দমুখর সময় গুলো আজ মনে পড়ে গেলো ।যশোর এই পার্কে রয়েছে অনেক হরিন । আরও আছে মানুষের ফটো তোলার জন্য অত্যান্ত দৃষ্টি নন্দন দৃশ্য । এখানে রয়েছে আগেকার দিনের জমিদার দের সেই ঘোড়ার গাড়ি । বন্ধুদের সাথে এখানে অনেক ছবি তুলেছিলাম । হরিন গুলো আমাদের কাছে চলে আসছিল । আমরা বাদাম কিনে হরিনকে খাইয়েছিলাম । এগুলো অনেক অদূরে পশু ।
এখানে রয়েছে সাতজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য । আমরা আমাদের জাতীয় বীরদের সাথে ছবি তুলেছিলাম । এখানে রয়েছে একটি বিশাল লেক । যেখানে অনেক গুলো নৌকা রয়েছে । নৌকাতে চড়ে আমরা অনেক সময় পার করেছিলাম । অনেক অনান্দময় হয়েছিলো আমাদের এই ভ্রমণটি । এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর রাইড রয়েছে । একটি ছোট ট্রেন রয়েছে এখানে । বাচ্চারা বেশ আনন্দের সাথে ট্রেন ভ্রমণ করে ।