কোনো শ্রাবনের শেষ বর্ষায়
তোমাকে হয়তো বলা হবে না
হয়তো বলা যায় না সে কথা
বলতে নেই একজন বিবেচক হয়ে।
তবুও ক্ষতি নেই নিজের কাছে ধরা দিয়ে
ক্ষতি নেই নিজের আদালতে স্বীকারোক্তিতে,
তোমার ঠিকানা আমার অনুভূতি
আমার আস্ফালন সবই বৃথা,
আমি ফেরারী হয়তো কিছুটা ইচ্ছাকৃত।
Image
এভাবে হয়,হতে হয়
না হলে ভালোবাসা কেবল কুৎসা পেয়ে যায়।