ছবিটি আমার ক্যাম্পাস থেকে নেয়া । এটা একজন ছাত্র তৈরি করেছে । জাতির জনকের স্মৃতি চারণের নিমিত্তে এটি তৈরি করা হয়েছে । বাঙ্গালি জাতির জনক বাংলাদেশের স্বাধীনতার অগ্রদূত । তার অবদান বাঙ্গালি জাতি কখনও ভুলবে না ।
তিনি ১৯৭১ সালে ২৫ শে মার্চ রাত সাড়ে বারটায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন । বঙ্গালি জাতি তার ডাকে সাড়া দিয়ে হানাদার বাহিনির উপর ঝাপিয়ে পড়েছিল । ছিনিয়ে এনেছিল বংলাদেশের স্বাধীনতা । ১৬ ডিসেম্বার রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনির আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় ৯ মাসে রক্তক্ষয়ী যুদ্ধ ।
৩০ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করার দায়িত্বটা আমাদেরই । আমাদেরই দায়িত্ব সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করা । যেখানে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে । আমাদের বঙ্গবন্ধুর সেই স্বপ্ন কে বাস্তবায়ন করতে হবে । যেখানে সবাই নিজের মতামত প্রকাশ করতে পারবে । নিজের মত করে বসবাস করতে পারবে ।