ভার্সিটি জীবনে আমাদের প্রায় শিক্ষা সফরে যেতে হত । বন্ধুদের সাথে কোন যায়গাতে ভ্রমণে যাওয়ার কোন তুলনা হয়না । প্রচুর আনান্দ করতাম আমরা বন্ধুরা মিলে । বেশির ভাগ সময় আমরা আশপাশের জেলা গুলাতে শিক্ষা সফরে যেতাম । সেখানে কোন দর্শনীয় কিছু থাকলে সেটা ও দেখে আসতাম । একদিন আমরা গিয়েছিলাম বাগেরহাটের চন্দ্র মহল ঘুরতে ।খুব ভালো লেগেছিল যায়গাটি । চন্দ্র মহল এর চারিদিকে কিছু পুকুর খনন করা হয়েছে । বিশাল এই পুকুরে মাছ চাষ করা হয় ।
এই বাড়িতে যেতে হলে পানির নিচ দিয়ে একটা সিঁড়ি রয়েছে । সেই সিঁড়ি বেয়ে যেতে হয় । এছাড়া পুকুরে চারিদিকে ঘোরার জন্য রাস্তা আছে এবং বসার জায়গা করে দেওয়া । বাড়িটিতে কিছু প্রত্ন তাত্ত্বিক জিনিস পত্র আছে যেগুলো পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া । আমরা বন্ধুরা অনেক মজা করেছিলাম সেখানে । যায়গাটি বেশ গাছ গাছালিতে পূর্ণ । বিশাল এলাকা জুড়ে বিভিন্ন দর্শনীয় বস্তু এখানে আছে ।