শিশুরা জন্ম লগ্ন থেকেই বুঝতে পারে মা হল তার সব থেকে আপনজন । মায়ের কোলে থাকলে শিশুরা নিজেকে সবথেকে নিরাপদ মনে করে । মায়ের কাছে যতটা স্বস্তিবোধ করে অন্য কোথাও তেমন করে না। মায়ের অকৃত্রিম ভালবাসা তাকে সিক্ত করে । মা তার বাচ্চা কোথাও কিছু সময়ের জন্য রেখে গেলে বাচ্চা অস্থির হয়ে পড়ে মায়ের কাছে যাওয়ার জন্য । একটু বড় হলে তাইতো শিশুদের মুখে সোনা যায় "আম্মু যাব "।
মায়ের মাধ্যমেই যে একটা শিশু পৃথিবীতে আসে শুধু কি তাই ? বরং মায়ের দ্বারাই একটি শিশু বড় হয় । তার দুগ্ধ পান করে , তার আদর আহ্লাদ পেয়েই সে পরিপূর্ণ মানুষ হতে শিখে । এই জন্য মায়ের অবদান কখন কেও অস্বীকার করতে পারে না । মায়ের কাছ থেকেই একটি শিশু কথা বলতে শিখে । মায়ের নির্দেশনায় শিশু বড় হতে শিখে , ব্যবহার শিখে । কাজেই একটি শিশু ভালো অচরন শিখতে হলে মাকেই এই দায়িত্ব নিতে হয় । মায়ের সঠিক দিক নির্দেশনার অভাবে সন্তান ভালো মানুষ হতে নাও পারে । এই জন্য মাকেই একজন আদর্শ মা হওয়ার জন্য সন্তান মানুষ করার পদ্ধতি জানতে হবে । আমাদের দেশে মা এর শিক্ষার জন্য এই ধরণের কোন প্রতিষ্ঠান না থাকলেও গুরুজনেরা সেই শিক্ষা দিয়ে থাকেন । কিন্তু অনেক দেশেই এই ধরণের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।