মরিচ ছাড়া কোন পরিবারের একটি দিনও চলে না ।কারন তরকারি রান্না করার সময় সবাই মরিচ ব্যবহার করে থাকেন । কেও শুকনা মরিচ আবার কেও কাঁচা মরিচ ব্যবহার করে থাকেন। অনেকে কাঁচা মরিচ ফ্রিজে রেখে দেন অনেক দিনের জন্য ।যার ফ্রিজ নেই তাদের মাঝে মাঝে বাজার থেকে কিনে আনতে হয় িকারন কাঁচা মরিচ সাধারন তাপমাত্রায় অল্পকিছু দিন ভালো থাকে । আবার বাড়িতে হঠাৎ মরিচ ফুরিয়ে গেলে অনেকে প্রতিবেশীদের কাছ থেকে নিয়ে সেই সময়ের রান্নাটা সেরে নেয় ।
কিন্তু বাড়ির আঙিনায় যদি কয়েকটি মরিচ গাছ লাগানো হয় তাহলে ঐ পরিবারকে আর মরিচ নিয়ে চিন্তা করতে হয় না । একেকটি গাছে প্রচুর মরিচ ধরে । আবার বাড়ির ছাদে ইহা লাগালে গাছ ও পশুদের থেকে রক্ষা পায় । কিন্তু বৃষ্টি হলে খেয়াল রাখতে হবে যেন মরিচ গাছের গোড়ায় পানি না জমে থাকে । কারন পানি জমে থাকলেই গাছটি মারা যাবে । তবেঁ মাঝে মাঝে গাছে প্রয়োজন মত সেচ দিতে হয় ।মরিচ গাছ লাগালে যেমন নিজের খাওয়া হয় তেমন গাছ বাড়ির ছাদের সৌন্দর্য বৃদ্ধি করে ।।