কোন অনুষ্ঠানে সাড়ি পরে যাওয়াটা বাঙ্গালি মেয়েদের রীতির মধ্যে পড়ে । তাইতো শাড়ি পরে গিয়েছিলাম । সবাই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলো। অনেকদিন পর এই অনুষ্ঠানটি ছিল একটি মিলন মেলা । সবার দেখা সাক্ষাৎ এনে দিয়েছিল একটি বাড়তি আমেজ । সবাই মিলে একসাথে খাওয়া তার পর গল্প ইত্যাদি । এই ধরণের পারিবারিক অনুষ্ঠান হলে সবার একটু বেশি অানন্দ অনুভূত হয় ।
এই ধরণের অনুষ্ঠান মাঝে মাঝে হওয়া উচিত । অবশ্যই সব পরিবারেই অনুষ্ঠান হয় । এবং আয়োজন চলে একটি মিলন মেলার । কিন্তু সব অনুষ্ঠানে সবাই অমন্ত্রিত নাও হতে পারে । বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে । তখন বিশেষ করে অনেক ছোটরা অনুষ্ঠানে যেতে পারে না কারন অনেকে আয়োজন ছোট করে করতে চাই । শেঈ মুহূর্তে ছোটডেড় খারাপই লাগে বটে ।