খুলনার সিববাড়ি মোড়ে ব্যামবোকিচেন হোটেলটি আমার অসাধারণ মনে হয়েছে । হোটেল সিটি ইন এর পাশে একটি ছাদের উপর সম্পূর্ণ খোলামেলা যায়গাতে এই হোটেলটি অবস্থিত । হোটেলটির নাম ব্যামবোকিচেন হওয়ার পিছনে কারন হল হোটেলটি সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে । এমন কি চেয়ার টেবিল সবই বাঁশের তৈরি । উপরে বিভিন্ন রঙের লাইট সন্ধ্যার পরিবেশটি মুগ্ধ করে। তবেঁ এখানকার প্রধান সমেস্যা হল এসি নেই । গরম কালে সেকারণে একটু সমেস্যায় পড়তে হয়।
খাবারের মানটাও ভালো । এখানে চাইনিস খাবার ও পাওয়া যায়। বিশেষ ধরণের প্যাকেজ ও আছে কম দামে অনেকে তার সঙ্গীকে নিয়ে একটু রোমাঞ্চকর পরিবেশে খাওয়া দাওয়া করতে চায় । তাদের জন্য যায়গাটি খুব উপযুক্ত। যায়গাটি ছাদের উপর বলে এবং বড় কোন বিলবোর্ড নেই বলে যায়গাটি চিনতে সমেস্যা হতে পারে । কিন্তু হোটেল সিটি ইন এর অপজিটে খুজলে পাওয়া যাবে।
যাইহোক বন্ধুদের সাথে অনেক অজা করলাম আজ । হোটেলে খাওয়া দাওয়া শেষে একটু রিক্সা ভ্রমণ এবং নদীর পাড়ে হাটা । সব শেষে সবাইকে বিদায় দিয়ে বাড়ি ফেরা । সময়টা খুব ভালোভাবে পারকরতে পেরে আমি খুশি । আশা করি আবারও বন্ধুদের সাথে নতুন কোন রঅমানঞ্চকর যায়গাতে ঘুরতে যাব খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত বিদায়।