এটি আমাদের ফিল্ড ল্যাব । এখানে ছাত্র ছাত্রীরা তাদের এক্সপেরিমেন্ট সম্পন্ন করছে। কেও টমেটো , কেও পালংশাক , কেও পেঁয়াজ ইত্যাদি নিয়ে কাজ করছে । বন্ধুদের সাথে ফিল্ডে কাজ করা এ এক নতুন অভিজ্ঞতা । যদিও কাজ করতে হয়েছে তার পরও অনেক ভালো লেগেছে । বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের অনেক গুলো ফিল্ড এক্সপেরিমেন্ট সম্পন্ন করতে হয়েছে । অনেক সময় শ্রমিক দিয়ে চাষ করে নিয়েছি আবার কখনও নিজেদের নিড়ানি দিয়ে আগাছা পরিস্কার করতে হয়েছে । যেটা ছিল অন্য রকম অভিজ্ঞতা । অন্য রকম ভালো লাগা ।
আমরা টমেটো নিজে কাজ করে ছিলাম । এর উপর জৈব সারের প্রভাভ নির্ণয় করা আমাদের এক্সপেরিমেন্টের উদ্দেশ্য ছিল । যেটা ভালো ভাবে আমরা করে ছিলাম । অনেকে ফুল চাষ নিয়ে কাজ করেছিল । তবেঁ সবাই বেশ বিচলিত ছিল । কারন এগুলো ফিল্ড এক্সপেরিমেন্ট । যেকোনো সময় ঝড় বৃষ্টি , বা দুর্যোগে নষ্ট হলে আবার এটা করতে হবে । সেই জন্য সবাই একটু চিন্তিত ছিল । কিন্তু সব শেষে সব কিছু ভালো ভাবেই সম্পন্ন হয়েছিলো । যদি কেও কষ্ট করে তার ফল ভালো পায় সে সময়ের অনুভূতি খারাপ হওয়ার নয় ।