আমার প্রিয় ক্যাম্পাস এখন লাল সবুজে ভরা অপরূপ সুন্দর ক্যাম্পাস । চারিদিকে কৃষ্ণচূড়ার সমারহ আর সবুজ গাছ গাছালি চারিদিকে যেন চোখ জুড়ানো দৃশ্যের অবতারণা । ক্যাম্পাসে গেলে সবাই মুগ্ধ হয়ে যায়। আমার প্রিয় বান্ধবীকে আমার ক্যাম্পাসে কিছু সময় ঘুরাঘুরি করলাম সেই সাথে ক্যাম্পাসের কিছু পরিচিত খাবার যেমন বিভিন্ন সরবত যেমন লাচ্ছি , আম , কাজুবাদাম , বেল , তরমুজ আরও অনেক কিছুর সরবত এবং পুরি আর চপ যার কোন তুলনা নাই। সেখানে আমরা খাওয়া সেরে ছবি তোলা আর কিছু স্মৃতিময় সময় পার করা ।
অনেকদিন পর একদিন সুন্দর করে কাটালাম আমার বান্ধবীর সাথে। ক্যাম্পাসের অদম্য বাংলার ছবিগুলো আমার কাছে খুব ভালো লেগেছে । মহান স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই যায়গাটি আমার খুব প্রিয়। এখানে অনেকে সন্ধ্যা বেলা বসে সময় কাটায় ।এটির চারিদিকে ফাঁকা জায়গা হওয়ায় সুন্দর প্রাকৃতিক বাতাস পাওয়া যায়।
এছাড়া অনেকে ক্যাম্পাসের কটকাতে বসে । এই জায়গাটিও বেশ মনোরম । এছাড়া শহীদ মিনার বসেও অনেকে বিকালের সময়টা পার করে । শহীদ মিনারের বিশাল যায়গাটি বসার জন্য বেশ ভালো । বন্ধুবান্ধব নিয়ে এখানে বসে বাদাম খাওয়া আর আড্ডা দেওয়ার জুড়ি নেই। আমার ক্যাম্পাস আমার খুবই প্রিয় । যেখানেই যায় আমার ক্যাম্পাসকে আমি কখনও ভুলব না। ক্যাম্পাসে কাটান স্মৃতিগুলো সব সময় মনে করিয়ে দেয়।