Clicked by walton primo Rh3
#Location: My City Tangail
সুন্দর প্রকৃতির স্থান যদি হয় জনবহুল শহরের ভিতরে কোন এক জায়গায়,তাহলে কতই না ভালো হয়।হ্যাঁ আমি আমার জনবহুল টাঙ্গাইল শহরের সুন্দর এক প্রকৃতির পরিবেশের কথা বলতেছি।উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির সুন্দর এক স্থান,সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছপালা,গাছপালার পাশে সুন্দর একটি পুকুর,পুকুরের পাশে সবুজে ভরা অনেক উদ্ভিদ।
আমার টাঙ্গাইল শহরের ভিতরে জেলা সদর নামে একটা পার্ক আছে,সেই পার্কে অনেক সুন্দর কিছু প্রকৃতির দৃশ্য দেখা যায়,তার মধ্যে অনেক সুন্দর একটি পুকুর আছে,পুকুরের পাশ দিয়ে অনেক গাছপালা রয়েছে,অনেক সবুজ উদ্ভিদ রয়েছে,গাছপালার পাশ দিয়ে মানুষের বসার জায়গা রয়েছে,প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার মতো কিছু সুন্দর জায়গা রয়েছে।
আমার শহরের জেলা সদর নামের এই পার্কটি সবার জন্য উন্মুক্ত।সবাই এখানে বসে গল্প করতে পারে,আড্ডা দিতে পারে,এখানকার সুন্দর পরিবেশ সবাই দু'চোখ ভরে অবলোকন করতে পারে।এখানে বিশাল একটা পুকুর রয়েছে,পুকুরে মাঝে মাঝে মাছ ধরার জন্য প্রতিযোগিতা করা হয়,তখন সবাই প্রতিযোগিতায় অংশ নিয়ে পুকুর পারে বসে মাছ ধরে।
Clicked by walton primo Rh3
আমি আমার শহরের প্রকৃতির এই সুন্দর পরিবেশে মাঝে মাঝে বেড়াতে যাই।মাঝে মাঝে আমার শহরের এই সুন্দর প্রকৃতির পরিবেশের দৃশ্য অবলোকন করি।পুকুর পাড়ে যেয়ে মাঝে মাঝে বসে থাকি, প্রকৃতির সুন্দর দৃশ্যগুলোর ছবি তুলি,আমার ব্যবহৃত মোবাইল দিয়ে ছবি ক্যামেরাবন্দি করি,আজকেও আমি আমার ব্যবহৃত মোবাইল দিয়ে এই সুন্দর প্রকৃতির ছবি ক্যামেরাবন্দি করেছি,যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম,ছবিগুলো আপনারা সবাই দেখবেন,আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন,ধন্যবাদ।
ভালোবাসার সাথে।