cannon eos 650d
আমার শখের ফটোগ্রাফি আহামরি কিছু না। ছবি তুলতে ভালো লাগে। তাই সুন্দর কিছু দেখলেই ছবি তুলে ফেলি। ছবি তোলা শখের হলেও আমার প্যাশনে পরিনত হতে পারেনি। যে কারনে ছবিও তেমন তোলা হয় না। হয়ত সময়ের অভাবে।
cannon eos 650d
তবে ঘুরতে বেরোলে ছবি তুলি। কবুতর খুবই বুদ্ধিমান প্রাণী। তাঁরা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। তাই বারবার বাড়ি ফিরে আসতে তার অসুবিধা হয় না। কবুতর নিয়ে ইতিহাসে অনেক কাহিনী আছে। মোঘল আমলে চিঠি আদান প্রদান হত এই কবুতরের মাধ্যমে। শান্তির প্রতীক কবুতর। ভালো লাগলো তাই ছবি তুলে রাখলাম।