একটি সংসার কেন পেতেছ
তবে কি শুধু খেলা?
সংসারে খেলাতে কখন কোথায় থাকো মানুষ তুমি
তুমি আবার আসো ফিরে কেমন করে
আসা-যাওয়ার পথে, কত মতে সঙ্গী পাবে কাকে,
হবে কারা বন্ধু, গুরু হবে কে যে মানুষ তুমি
যেতে যেতে পথে দেখবে কত রঙ্গ তুমি
লীলার খেলা দেখবে তুমি, হারিয়ে ধুলায় মন
ধরতে গেলে সে কি, উড়ে পালায় যে
তোমার মধ্যে তোমার সঙ্গী মনে আছে শত্রুমিত্র
শুদ্ধ হবে মনের টানে
তখন তুমি প্রভুর দেখা পাবে যে
জীবনটাকে আমি শেষ-অবধি দেখতে চাই।
শুধরাতে চাই না শুধু ভুলগুলো
জীবন আরো মসৃণ হয়ে উঠুক আর চাই না
চাই না আর যন্ত্রণায় কাতরাতে
পান করতে চাই তার তার রসটুকু
আনন্দ যা পেয়েছি,
বর্ণিল হোক জীবন
চাই না বদলাতে সেই পথ
ফিরে আসা হলুদ দুপুরটার কাছে
ক্ষমা চাই না সেই অপরাধগুলোর জন্য
মাশুল দিতে চাই সেই ভুলগুলোর জন্য
অশ্রুও ঝরেছে, ঝরেছে রক্তও
ভালোও লেগেছে।
মনে আমার তির বুক বিদ্ধ করেছে,
সিদ্ধ হয়নি মন আশা
কিরিচ পিঠ দিয়ে ঢুকে
বের হয়েছে বুক ফুঁড়ে
করিনি আমি কোন আমি আর্তনাদ
ভর দিয়ে বেঁচেই থেকেছি।
আমাকে ছুড়ে ফেলা হলো
চোখ বেঁধে
অন্ধকার জঙ্গলে
জীবনে অন্য কোনো সুষমা।
দেখেছি আমি,আমি দেখেছি,
ছিল না জল অবশিষ্ট, কিন্তু
লবণাক্ত রক্ত, উষ্ণ ও প্রবহমান।
ডাক দেয় ঐ বদলে যাওয়া দিন
একটি রোমও হেলে পড়েনি