তবে কি গো
সে হৃদয় কি করে প্রেমিক হতে পারে?
যে হৃদয় কবিতাকেই ভালোবাসতে জানেনা,
সে হৃদয় কি করে তার প্রেমিকাকে ভালোবাসবে?
যে হৃদয় কবিতার ভাষা বুঝেনা,
সে হৃদয় কি করে প্রেমিকার চোখের ভাষা বুঝবে?
যে হৃদয় কবিতার রহস্য বুঝেনা,
সে হৃদয় কি করে প্রেমিকার মনের আড়ালে লুকিয়ে থাকা অভিমানের রহস্য বুঝবে?
যে হৃদয় কবিতার মানে খুজেনা,
সে হৃদয় কি করে প্রেমিকার নিদ্রাহীন রজনী পার করার মানে খুজবে?
যে হৃদয় কবিতার কথা অনুভব করেনা,
সে হৃদয় কি করে প্রেমিকার হৃদয় অনুভব করবে?
যে হৃদয় কবিতার শুরুটাকেই দেখেনা,
সে হৃদয় কি করে প্রেমিকার মনের গভীরতার সন্ধান দেখবে?
যে হৃদয় কবিতার উপর যত্ন নিতে পারেনা,
সে হৃদয় কি করে প্রেমিকার উপর খেয়াল রাখবে?
যে হৃদয় কবিতার অর্থ উপলবদ্ধী করেনা,
সে হৃদয় কি করে প্রেমিকার না বলা কথা উপলবদ্ধী করতে পারবে?
যে হৃদয়ের কবিতার উপর প্রেম থাকেন
সাথে থাকার জন্য ধন্যবাদ