শুভ্র সকাল......
রোদ আর হিমেল হাওয়া জড়ানো মিষ্টি একটি সকাল ।
ঠিক যেন শিউলি আর কাঠগোলাপের সৌরভ
মিলেমিশে একাকার হওয়ার মত। শিউলি ফুলের
চাদরে মোড়া লাল-সাদা সকাল যখন আসে , ফুলের
সৌরভ কোথায় যেন হারিয়ে নিয়ে যায় । এই
পৃথিবীর মাটিতে দাড়িয়ে থেকেও অন্তর-আত্মা
চলে যায় অনেক দূরে ।
বিস্তৃত কেবল শিউলি ফুলের মাঠ । দু’হাত ভরে শিউলি ফুল
নিয়ে তাঁর স্পর্শ গালে বুলানো , বুক ভরে ফুলের
সৌরভ নেয়া-এ যেন অন্য কোনো জগতে হারিয়ে যাওয়া।
ভীষণ প্রিয় মানুষের মুখটা এভাবেই মনে পড়ে যায় ,
ইচ্ছে করে মুঠো ভর্তি শিউলি ফুলের স্পর্শ দিয়ে
তার ঘুমটা ভাঙিয়ে দিয়ে আসি , আর তার অবাক
নয়নে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকাটা প্রাণ ভরে
উপভোগ করি । তোমায় আমি কত শিউলি ফুল ; এনে
দিলে তুমি আমায় খুব কাছে টানবে ?
একবার শুধু চোখ মেলে দেখ-
পবিত্রতা, স্নিগ্ধতা, শুভ্রতার নিশ্চুপ রূপ.....
source
If You like my poem please let me
know on comment box . Thank You.