ঘন কালো মেঘ জমে শুভ্রাকাশে
প্রভূর ইশারায় শূণ্যে ভাসে।
অল্প-স্বল্প করে যায় ছড়িয়ে,
অভ্রকে শ্যাম রূপে দেয় সাজিয়ে।
একটু সাড়া পেলে প্রভূর
ভূমিটাকে ধুয়ে দেয় অঝোর ধারায়।
ক্ষণে ক্ষণে দেখা যায় জ্যোতির প্রকাশ
গর্জনে কম্পিত হয় আয়ূশ্বাস।
জেগে ওঠে বারি পেয়ে আধমরা জীব
ধরনিটা হয়ে ওঠে সতেজ সজীব।
খাল-বিল ফিরে পায় হারানো বল।
নতুন পানিতে করে নদী থল থল।
মাছগুলো খেলা করে অথৈ জলে,
ঝাঁক বেধে ছুটে ওরা দলে দলে
শুকরিয়া করে ওরা মহান প্রভূর
যতদিন থাকে বেঁচে বুকে ভবের।