আব্দুল মান্নান
বড়ই বেমানান ।
যা চায় তা খায়
আগে পিছে গান গায় ।
সব কিছু তার চাই
লাথি মেরে বলে ভাই
পান খেয়ে গান গায়
কচু পাতা লতা খায় ।
ইঁদুর বিড়ালের দৌর খায়
নেড়া মাথায় কিল খায়
হাঁটু গেড়ে পানি খায়
উঁচু নিচু গালি খায় ।
টাকার বাহাদুরী
হাইটেক আহাজারী
সব কিছু তার চাই
মরা গাছে আম চাই ।
আম গাছে জাম চায়
জাম গাছে কুল
চলেন কৌশলে
করেন হাজারটা ভুল ।
আব্দুল মান্নান
আসলেই অনেক বেমানান।
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.