কাশ ফুলের নরম ছোঁয়ায়,
শুধু ছুঁয়ে যায়নি তোকে ।
ছুঁয়েছে আমার এই মন
জানিনা তোর মাঝে আমি হারিয়েছি কখন ?
এলো মেলো কেশে তোর
মনে আমার লাগে দোলা
জানিনা বিকাল গড়িয়ে
কখন এলো সন্ধ্যা বেলা?
তোমার মুখের হাসির মোহে কখন যে
আমার দুহাত রেখেছি তোমার হাতে ,
আজ নিজেকে যত রাখি দূরে
মন শুধু চায় তোকে কাছে পেতে ।
তোর নরম পরশে আজ
মন আমার হয়েছে আহত,
তোর আর আমার সম্পর্ক কি
ভালোবাসা নাকি শুধুই বন্ধুত্ব ?
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.