কি ভেবেছিস প্রিয়সী, তুই নেই বলে হয়তো আমি মরে গেছি ?
সত্যি ভাবলেই হাসি পায়, কি করে বেঁচে আছিস তুই
এমন আজগুবি সব ভুল ভাবনা নিয়ে ।
হয়তো সেই দিন তোকে হারিয়েছি
তবে জীবনের মানেটা ঠিক বুঝেছি
তাইতো মনে হয়, আবারও অবশেষে
নতুন করে বাঁচতে শিখেছি ।
হয়তো তুই ভেবেছিলি, তোকে ছাড়া বাঁচবোনা আর
ছোট্ট এই জীবন আমার, কিন্তু সব তোর মিছে ভাবনা।
হয়তো তুই ভুলে গিয়েছিস, কে আমি !
তাই আবারও মনে করিয়ে দিচ্ছি তোকে
অস্ত্রটা জমা দিয়েছি , ট্রেনিং টা নয় !
আঙ্গুলের তুড়িতে জয় করতে পারি হাজারো রমনির মন
সেটাও কি তুই ভুলে গেলি ?
তুই নেই তো কি হয়েছে ?
আমি তো বলবো ভাই বিন্দাস আছি !
একটা গেলে আরেকটা আসবে, এ আর নতুন কি !
সত্যি বলতে অবশেষে ফিরে পেয়েছি প্রান
এ দেহের মাঝে, ঐসব কল্পনাময়ী মানুষদের মাঝে
মানায় না আমায় একেবারে...!
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.