দিবস মাঝে বন্দী করে
রাখিসনারে আমায় ধরে
চাইনা আমি অধীন হতে
আমি স্বাধীনতা ।
ফুলের তোড়ায় অর্ঘ দিয়ে
নেচে গেয়ে আমায় নিয়ে
চাইনা আমি দেবী হতে
আমি স্বাধীনতা ।
লক্ষ কোটি যা পারোনি
একা আমি তা করিনি
চাইনা আমি ভাষণ হতে
আমি স্বাধীনতা ।
ঐক্য আমি চাই শুধুরে
লক্ষ্য তোদের নয় সুদূরে
চাইনা আমি বিরাগ হতে
আমি স্বাধীনতা ।
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.