কিছু কথা আজ বলবো তোকে প্রেমী ;
তোর জন্যে মোর হৃদয়ে রেখেছি
ভালোবাসার ফুলদানি, তা'যে সোনার চেয়েও দামি ।
তুইযে আমার শ্রাবনমেঘের অচিরপ্রভা প্রেমী,
আমার স্বপ্নলোকে, বয়ে চলেছে যেই স্রোতস্বিনী,
তুই যে তার নীল সলিলের উজান ভাঙ্গা ঊর্মি ।
তুইযে আমার জ্যোৎস্না রাতের যৌবনবতী চাঁদ,
রুপালি আলোর ঝলকানিতে
হিয়ার মাঝে গড়েছিস তুই সুরেলা অনুনাদ ।
তুইযে আমার মুক্ত দিঘীর পদ্মাবতী প্রেমী ;
আমার যত কাব্য রচনা সবইযে রচিত তোকে নিয়ে;
জানে মোর অন্তর্যামী ।
রেখেছি তোকে মনের গহীনে,
লিখেছি তোকে কবিতে-গানে,
স্বর্গপুরীর অপ্সরী বেশে সাক্ষাৎ হলে মোর নয়নে ।
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.