ক্রমশ মুড়িয়ে যায় ধূসর হওয়া ফুল,
হামাগুড়ি দিয়ে শীত নামে শহরে
আশ্বিনী বর্ষণে বনদেবী পাতা ঝড়া।
ব্যাঙটা মেপে মেপে লাফ দেয় নির্ভুল,
চায়ের দোকানে বোয়মভর্তি প্রজাপতি,
আঁশটে জমায়েত মিনষে বাজারে
আঙ্গুল পরখে চিনে নেয় জ্যান্ত-মরা।
কেন্ন-কেঁচো বিবাদমান, রকমারি স্বজাতি,
তড়িৎ টানেলে ঘুড়ির ফাতনা
ফত্ফত্, ছটফট।
পায়ে পায়ে পথিক পথ হতে চায়,
চোখে চোখে চোখ বিষাদ কুড়ায়,
বৃষ্টির কত নাম! টুপটাপ, রিমঝিম,
কাটাকুটি, ঝটপট।.....