| #বাংলা কবিতা: |
কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস
কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ
কেউ বলে দখিনা কেউ বলে মাতাল বাতাস আমি বলি আমার দীর্ঘশ্বাস।
কেউ বলে নদী কেউ তটিনী কেউ নাম দিয়েছে নাম তরঙ্গিনী –
আমিতো তারে কোনা নামে ডাকিনি – সে যে আমার চোখের জলোচ্ছাস।।
জোনাকীর নাম নাকি আঁধার মাণিক, আমি তো দেখি আগুন জ্বলে ধিকি ধিক্ -
খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ঐ আকাশ রঙ্গীন ...
তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ্ আমি শুনি ঝড়ের পূর্বাভাস।।