আমার ভাল লাগা আজ কোথায়
হারিয়ে গেছে?
আমি কেন এত বিষণ্ণতায় ভুগছি?
আমি কোথাও আজ সুখ খুঁজে পাচ্ছিনা,
মন শুধু বলে,
চারদিকে অসুখের আড্ডা।
আমি শীতের সকালকেও
সহ্য করতে পারিনা,
যদিও জানি,
এই কুয়াশা ভরা শীতের সকাল,
কিছুদিন পর হঠাৎ হারিয়ে যাবে।
আমি নব্য পাগল,
আমি মায়ের বকুনি, বোনের উচিৎ বচন,ছোট ছোট ভাগ্নে,ভাগ্নিদের কান্নার শব্দ,কিছুই শ্রবণে নিতে পারিনা,
আমি মায়া থেকে অনেক অনেক দূরে,
আমি এখন দেখতে মানুষ,কিন্তু ভিতরে অমানুষ।
আমি বন্দী !!
আমার মন বলে,
আমি আজ অমানুষের কারাগারে বন্দী.......।।।
#লেখক - কাওকাব