Image credit; google search
মনকে তুমি প্রশ্ন করো
তুমি কত দূরে,
মনকে তুমি প্রশ্ন করো
কেন সূর্য ওঠে ভোরে?
Image credit: google search.
মনকে তুমি প্রশ্ন করো
কেন অতীতের স্মৃতি মনে রাখে,
মনকে তুমি প্রশ্ন করো
অতীত ভুলিয়ে দেয় যেন তাঁকে?
মনকে তুমি প্রশ্ন করো
কেন স্মৃতি ধরে কাঁদো মন,
মনকে তুমি প্রশ্ন করো
কেন বারে বারে দোলা দেয় বুকের কোন?
আবারও শুধু প্রশ্ন জাগে ,
মন তুমি কত দূরে?
আমায় রেখে যেও নাকো,
একা ফেলে মোরে।