পাহাড় পর্বতে ঘেরা পোখরা শহর দেখতে খুব সুন্দর পর্যটকদের কাছে। অতি সুন্দর এই পোখরা নেপালের একটি জনপ্রিয় স্থান ও পর্যটন কেন্দ্র। এই স্থান দেশ বিদেশী পর্যটকের কাছে আকর্ষণীয় হয়ে হয়ে উঠেছে। মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা পোখরায় প্রচুর সুন্দর সুন্দর স্থান আছে যা একবার দেখলে চোখ সরাতে ইচ্ছা করে না। এখানে যেসব পর্বতমালাগুলি দারিয়ে রয়েছে তার আকর্ষণীয় দৃশ্য দেখতে হলে একবার আসতে হবে এই পোখরায়। পর্বতমালার গায়ে রৌদে সোনালি আলো পড়লে দারুন সুন্দর লাগে। এখানে পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা ও সুন্দর ঝরণার জলের দৃশ্য দেখতে সারাবছর হাজার হাজার পর্যটক আসেন।