বন্ধুরা সবাই কেমন আছেন।
আশাকরি সবাই ভালো আছেন।
আশাকরি আপনাদের দিনগুলো ভালো কাটে এবং আগামীতেও ভালো কাটবে সেই কামনা করছি।
আমিও আল্লাহ তাআলার ইচ্চায় ভালো আছি।
আজ আমি আমার বাংলাদেশের দরিদ্রতা নিয়ে কথা বলবো।
চলুন আজ আমার বাংলাদেশের দরিদ্রতা নিয়ে কথা বলা যাক,
বাংলাদেশ বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম।বাংলাদেশ বিশ্বের ঘনবসতিপূর্ন দেশগুলোর মধ্যে অন্যতম।বিগত দিনগুলো থেকে অবশ্য বর্তমানে বাংলাদেশের দরিদ্রের হার অনেক কমেছে।কিন্তুু আমার আমার মতে বাংলাদেশ এখনো চরম দরিদ্রতায় ভূগছে।আর বাংলাদেশের দরিদ্রের চিহ্ন পড়ে মানুষের বাসস্থান,রাস্তা,প্রকৃতি,এলাকা ইত্যাদি দেখে।বাংলাদেশর যোগাযোগ ব্যাবস্থা এখনো অনেক দূর্বল,যা দরিদ্রতম দেশের অন্যতম প্রধান কারন।বাংলাদেশ উন্নয়নশীল দেশ,কিন্তুু এই উন্নয়নশীল দেশকে উন্নত করতে এখনো অনেক পিছিয়ে আছে আমাদের দেশের প্রযুক্তি ব্যাবস্থা।বাংলাদেশে বর্তমানে যেভাবে বেকারত্বের সমস্যা বেড়ে চলেছে,এ অবস্থায় আমি বাংলাদেশকে উন্নয়নশীল দেশও বলতে পারি না।আমার বাংলাদেশে পর্যাপ্ত পরিমানে মানুষের যাতায়াতের রাস্তা,নদীর উপর ব্রীজ ইত্যাদি নেই,এগুলো দেখলে মনে হয় বাংলাদেশ এখনো চরম দরিদ্রতায় ভূগছে।বাংলাদেশের গ্রামগুলোতে এখনো অনেক যোগাযোগের ভালো ব্যাবস্থা নেই,উন্নত রাস্তা-ঘাট নাই,উন্নত প্রযুক্তির কোনো ছায়া পড়েনি।বাংলাদেশের এই দরিদ্রতা দূর করতে অবশ্যই বাংলাদেশ সরকারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে,জাতিসংঘের কাছে দরিদ্র মোকাবেলার করণীয় তুলে ধরতে হবে।সবাইকে একযোগে কাজ করতে হবে।বাংলাদেশ সরকারের দেশ থেকে বেকারত্ব দূর করার ব্যাবস্থা গ্রহন করতে হবে।তবেই বাংলাদেশের দরিদ্রতা কমতে থাকবে এবং উন্নতির দিকে ধাবিত হবে।আমি আশাকরি আমার বাংলাদেশ যেন খুব শীঘ্রই দরিদ্রতার অভিশাপ থেকে মুক্ত হয়ে উন্নত দেশগুলোর তালিকায় উঠে আসে।
আশাকরি আমার লেখা আপনাদের সবার ভালো লাগবে এবং আমাকে সাপোর্ট করবেন।আপনাদের সাপোর্টে যেন আগামীতে আরো ভালো লেখা নিয়ে আপনাদের মাঝে আসতে পারি।
সবাই ভালো থাকবেন,সবার সুসাস্থ্য কামনা করছি।
ভালোবাসার সাথে...