জীবনে কত মানুষ হারাইলাম। কত বন্ধু গেলো, কত সম্পর্ক পুড়লো। এখন শুধু একটা হাসি দিয়ে সামনে আগাই। কারণ জানি আগামীকালও হয়তো কেউ একজন হারাবে। হারানোর এই পৃথিবীতে, "হারিয়ে যাওয়া" কে ভয় পেয়ে কি লাভ? মানুষ হারাইয়া যায় , যাবে , এই হারানোর তালিকায় নিজেকে হারানো চলবে না ......
সেদিন পড়লাম ,
"আপনারে সবাই ভালোবাসে না,ভালোবাসবে না- এবং এটাই স্বাভাবিক ,এটাই পৃথিবীর ইকোসিস্টেম।বাঘ যদি হরিন রে ভালোবাসা শুরু করে কিংবা ঈগল যদি মুরগির বাচ্চারে ভালোবাসা শুরু করে তাইলেই তো বিশাল গন্ডগোল বেধে যাবে প্রকৃতিতে।তাই এই ক্ষুদ্র জীবনে 'সবার ভালবাসায় জীবন গড়া' সম্ভব না,চেষ্টা ও বৃথা।"
মেঘরাশি আকাশে উঁকি মারে, অবহেলা দুয়ারে উঁকি দেয়, ঝুম বৃষ্টি এসে লুকিয়ে চলে যায় !! জীবন থেমে থাকেনা .....আলো আঁধারি নিজের অবস্থান কাউকে বুঝতে দেয়না আসলে সে বুঝতে ব্যর্থ !! ব্যর্থতার দায়ভার তাকে ঠুকরে খায়, সে তার আপন মানুষটাকে তা বুঝানোর ব্যর্থ চেষ্টা করে না !! কারণ মন বুঝার মানুষের বড্ড অভাব !
যেই মেঘভরা আকাশের সম্মুখে যারা এসেছিলো, হয়তো উল্টা কোনো হওয়াতে তারা ভেসে যাবে, আলো আঁধারির ভগ্ন দুয়ারে সে সব আর উকি মারবে না !! হয়তো অনেকে গিয়েছে অনেকে যাবে !
ভয় !! ডুকরে ডুকরে মরে যাচ্ছে আলো আঁধারি, তার মানুষটা
ভালো থাকুক, তার মনের এমন বেহালতার খবর সে না জানুক !! অন্যের কষ্টে নিজে কষ্ট পাওয়া যায় তবুও নিজের কষ্টে অন্যকে কষ্ট দেওয়া মানায় না.....
যেই মানুষটা আলো আঁধারিকে স্নিগ্ধতা দিয়ে আঁকড়ে রেখেছে। মায়ায় বেঁধে ফেলেছে, সেই মানুষটার কাছে আলো আঁধারির ক্ষুদে বার্তাও অবহেলিত হবার রাস্তায় চলছে ! আপন হারানোর শক্তি সে হারিয়েছে, তাই অবহেলা পরিপূর্ণ কড়া নাড়ার আগেই হয়তো আলো আঁধারির অস্তিত্বর পরিসমাপ্তি হয়ে যাবে, সেচ্ছায় নিজ স্বত্তার হরণ !! বেশ !!
শেষ দিগন্তে হয়তো একমাএ প্রিয় "তুমি" ও বলে বসবে, বাদ ফজর কাজ টা হয়ে যাক !! বেলা বাড়িয়ে দেরি কেন ?!!
প্রবাদ আছে , "না মরলে কেউ কাউরে ভালোবাসেনা"
আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷