নানা ঘটনার জন্ম দিয়ে ভীষণ উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিয়ম অনুযায়ী ২০ জানুয়ারি দুপুরে শপথ নেওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হবেন তিনি। চার বছর আগে ২০১৭ সালের ২০ জানুয়ারি অভিষিক্ত হয়েছিলেন এবার বিদায় নিতে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আগের বারাক ওবামাসহ সাম্প্রতিক সব মার্কিন প্রেসিডেন্টের অভিষেকই এই বিশেষ তারিখে হয়েছে। কথা হলো কেন ও কবে থেকে এই বিশেষ দিনে নতুন প্রেসিডেন্টের অভিষেকের এই রেওয়াজ পালন করা হচ্ছে?