সাধারণত সকলে পেঁয়াজ ফুল নামেই চিনে ।কিন্তু বইয়ের নাম ভুঁই চাঁপা । বৈজ্ঞানিক নাম: Zephyranthes rosea ।লিলি পরিবারভুক্ত গাছ। এদের ইংরাজী নাম Rosy Rain lily, Rose Fairy Lily, Rose Zephyr Lily বা pink rain lily।
বছরে একবার ফুল ফোটে,বর্ষাকালে ।পাতার রং সবুজ ।সব লিলিই ভূঁই ফোড় শ্রেনীর কারন এই ধরনের ফুল গাছের ডাল থেকে হয় না, মাটি ফুঁড়ে ফুলের স্টিক বেরোয়। এদের ফুল সাদা, হলুদ ও গোলাপী রঙের হতে পারে।ফুলের ফলন খুব ভাল হলে পাপড়ি সাত থেকে আটটি হতে পারে ।ফুলের স্ত্রী মন্ডুটির রং সবুজ আর পুরুষ গুলোর রং হলুদ হয় । মাটির নিচে পেঁয়াজের মত দেখতে কন্দ হয় ।আর কন্দ থেকেই বংশ বৃদ্ধি করে ।সারা বছরে একবারই ফুল ফোটে ।বীজ হয় কিন্তু বীজ থেকে বংশ বৃদ্ধি হয় না ।
গোলাপী ভুঁই চাঁপায় এক ধরনের ক্যাটারপিলার বা লার্ভা হয় ঝাঁকে ঝাঁকে। পাতা খেয়ে শেষ করে ফেলে। এগুলো এক প্রকার মথের ক্যাটারপিলার। তার নাম লিলি মথ। এই লিলি মথের লার্ভাগুলি শালিক পাখির প্রিয় খাদ্য।পাতা খেয়ে ফেললে ফুল ভাল হয় না ।