(০৩) ** বেগুন ভর্তা উইথ ভিনেগার !! **
সম্পূর্ণ নতুন ভাবে আজ এই ভর্তা খেলাম । অসাধারণ হয়েছে।
যা লাগবে ঃ---
বেগুন- ২ টি,
হলুদ গুড়ো- হাফ চা চামচ,
পেয়াজ কুচি- ১ টেবিল চামচ,
রসুন কুচি- ১ চা চামচ,
ভাজা শুকনা মরিচ গুড়ো- ৬/৭ টি মরিচের,
সাদা ভিনেগার- ১ চা চামচ,
সরিষার তেল- ১ টেবিল চামচ,
লবন- স্বাদ মত।।
রেসিপিঃ- বেগুন কাটতে হবে ভাজা বেগুনের মত, এবার এটাতে অল্প হলুদ গুড়ো, অল্প লবন মিশিয়ে পেনে সরিষা তেল দিয়ে ভাজতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত।এরপর উঠিয়ে একটু পেয়াজ, রসুন কুচি,ভাজা মরিচ গুড়ো, অল্প ভিনেগার আর সরিষা তেল দিয়ে মাখতে হবে। উফ্ ফাটাফাটি !!!
যারা আমার মত ভর্তা পাগল আমি শিউর তারা বারবার করবেন আর খাবেন !!!