বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ,আজকে আমি আমাদের বাড়িতে উৎপাদন হওয়া একটা সিম গাছ এবং সিম ও তার ফুল নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।
আমরা অনেক প্রকার সিম দেখেছি তবে এই প্রথম এই সিম গুলো দেখলাম এবং এর বীজ বপন করলাম বীজগুলো দেখতে অনেক বড়। অন্যান্য সিমের বীচির মত নয়। এটি দেখতে লাল মেটে ধরণের এবং এর আকার অন্যান্য সিমের ভীতির আকারের চেয়ে বড়। এর পুষ্টিগুনো অনেক বেশি। এই সিমের বীচি গুলো ভেজে খাওয়া যায় এবং খেতে অনেক সুস্বাদু লাগে।
এই বীচি রোপন করার জন্য সর্বপ্রথম বীচি গুলোকে একটি পাত্রে একদিন অর্থাৎ 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এরপর পানির মধ্যে থেকে উঠে রাখতে হয় কিছু সময় এর পর যেখানে বপন করতে হবে সেখানে জায়গা ঠিক করতে হবে জায়গাটা একটু মাটি আলগা করে কিছু জৈব সার দিয়ে তারপর বীচিগুলো যে দিক দিয়ে অঙ্কুর গজাবে সেই দিকটা উপরের দিকে রেখে মাটির ভিতরে গেথে দিতে হবে উপর দিয়ে মাটি দিয়ে সমান করে দিতে হবে এরপর এক দুই দিন পানি দিতে হবে শুধুমাত্র মাটি যেন ভেজে।
সাত আট দিন পর বিচিগুলো অঙ্কুরিত হতে থাকে এবং এর প্রথম দুটি পাতা অনেক বড় দেখায়। তারপর ধীরে ধীরে বড় হতে থাকে এবং এটি অন্যান্য সিমের মতোই পাতা হয় এবং গাছও একই হয়।
এরপর বেশ কিছুদিন পর প্রায় এক দুই মাস পর গাছে ফুলের মঞ্জুরী আসতে থাকে এবং একটি মঞ্জুরীর সাথে অনেকগুলো ফুলের কলি থাকে। ফুলগুলো অনিয়ত মঞ্জুরী ফুল।
মঞ্জুরিতে ফুলগুলো ধীরে ধীরে পরিপূর্ণ হতে থাকে একসময় প্রথম দিকের মঞ্জুরীর কলিগুলো ধীরে ধীরে ফুটতে থাকে আর এই ফুল গুলো দেখতে অসাধারণ লাগে।
এরপর এই ফুল প্রায় দুই দিন ভোটার সাথে লেগেই থাকে দুইদিন পরে এই ফুলগুলো পড়ে যায় এবং সিমের আকৃতি ধীরে ধীরে বড় হতে থাকে এই ফুলগুলো উভয় লিঙ্গ ফুল।
ছোট্ট সীম ধীরে ধীরে বড় হতে থাকে এমনকি প্রায় ৩-৪ দিনের মধ্যে অনেক বড় হয়ে যায় যা অন্যান্য সিম হতে অনেক বড় এবং খেতেও খুবই টেস্ট এবং মজাদার।
এসবের পুষ্টি সম্পর্কে তেমনটি জানিনা তবে এর পুষ্টিগুণ অনেক ভালো এবং খেতেও অনেক সুস্বাদু। এই সিম গুলো দেখতে অনেক চমৎকার লাগে অনেক লম্বা হয় এবং অনেক প্রশস্ত হয় যার চার পাঁচটি দিয়েই একদিনের তরকারি পাক হয়ে যায়।
এই সিম সম্পর্কে এতটুকুই আলোচনা করা হলো এই সবজির মধ্যে সিম অত্যন্ত সৃষ্টিকর এবং এটি শীতকালের শুরুতে ধরতে থাকে গাছও অনেক বড় এবং সুন্দর হয়ে থাকে।
আজকের মত এখানেই শেষ করছি আগামীতে আরো অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকের মত বিদায়, আল্লাহ হাফেজ।