শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলার মধ্যে লাল শাপলা খুবই আকর্ষনীয় আর সুন্দর। সাতলা বিলের যেদিকেই তাকানো যায় সেদিকেই দেখা যায় লাল শাপলার সমারোহ। এ যেন লাল শাপলার স্বর্গরাজ্য। এই বিলে প্রাকৃতিকভাবে শাপলা ফোটে, নদী, হাওর ও বিলবেষ্টিত ছোট গ্রাম সাতলা। এই সাতলা গ্রাম বরিশালে অবস্থিত। লাল শাপলার জন্য সাতলা গ্রাম পর্যটকমুখি এলাকা হয়ে উঠে। সাতলা গ্রাম হলেও এটি আসলে বিল। এই বিলে গ্রামের কোমলমতী শিশুরা নৌকায় করে লাল শাপলার রাজ্যে প্রবেশ করে আর শাপলা তোলে কেউ মালা গাথেঁ, কেউবা বাজারে বিক্রি করে, ফুলের মত শিশুরাও কোমল। তাই এরা যখন ফুলের উপর বিচরণ করে তখন এদেরও পবিত্র লাগে। ছবিটি সাতলা গ্রামের লাল শাপলার বিল থেকে, যেখানে কোমলমতী শিশুরা নোকা নিয়ে বিলে রয়েছে।