বন্ধুরা সবাই কেমন আছেন,
আজ অনেকদিন পর আমি আবার ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়েছি,যা তৈরি করা হয়েছে দ্বারা।আপনি চাইলে এই লিংকেযেয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
আজ নতুন বছরের ৩য় দিন,আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।আপনাদের সকলের জন্য আমার শুভ কামনা রইল,২০১৯ সাল যেন আপনাদের সবার খুব ভালো কাটে।
আজ সকালে আমি আমার টাঙ্গাইল শহরের আদালত প্রাঙ্গণ এলাকায় ঘুরতে গিয়েছিলাম।আদালত প্রাঙ্গণ এলাকার সামনে অনেক সুন্দর কিছু জায়গা রয়েছে,অনেক সুন্দর একটি মাঠ রয়েছে।এই সুন্দর শীতের সকালে সুন্দর কাঁচা রোদে আমি কিছু সময় সেখানে ছিলাম,আদালত প্রাঙ্গন এলাকায় আমার খুব ভালো লেগেছে,সেখানে রয়েছে হেলিকপ্টার অবতরণ করার জন্য একটি হেলিপ্যাড।আর বড় একটা মাঠ রয়েছে,মাঠের পাশে রয়েছে ব্যাস্ত্যতম মানুষদের চলাচলের রাস্তা।আরো রয়েছে ডিজিটাল হকার্স মার্কেট সেখানকার কিছু দৃশ্য আমি ছবি তুলে এখানে পোস্ট করলাম।আমি নিজেও একটা সেলফি তুলেছি।এই নতুন বছরে মনে হয় সুন্দর একটা সূর্য্য উঠেছিল,সূর্য্য থেকে মনে হয় উজ্জল রোদের আলো ঝরে পরছে।এই শীতের সকালে ঝলমলে রোদের তাপে আদালত প্রাঙ্গনের মাঠে খুবই সুন্দর কিছু সময় কাটিয়েছি,প্রকৃতির এই ছোয়ায় মনটা ফ্রেশ হয়ে গিয়েছিলো।
আমি আজ এই সুন্দর মুহূর্তের ছবি তুলে এখানে শেয়ার করে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহন করলাম।আশা করি অবশ্যই আমি ফটোগ্রাফি প্রতিযোগিতায় সফল হবো।
এখানে আমার প্রতিযোগিতার ছবি পোষ্ট করা হলো,
Place: Court premises
Camera: Walton
Model: Primo Rh3
Location: My City Tangail
Courtesy of
এই ফটোগ্রাফি প্রতিযোগিতা চালু করার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাই কে।
আরো ধন্যবাদ জানাই ও
কে।
সবাই ভালো থাকবেন,ধন্যবাদ।
ভালোবাসার সাথে...