জীবনকে আরো চাঞ্চল্যময় করে গড়ে তোলার জন্য কিছু পদক্ষেপ ও জীবনকে আরো চাঞ্চল্যময় করে গড়ে তোলার জন্য কিছু পদক্ষেপ - ২ এর আগের দুটি অংশে আমি কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি । আজকের এই শেষ পার্টে বাকি পদক্ষেপ গুলো নিয়ে আমি এই পোস্টে আলোচনা করবো।
ব্রেনের এক্সারসাইজ করুনঃ
ব্রেনের এক্সারসাইজ করুন কথাটা শুনলেই সবার কৌতূহল জাগে যে কিভাবে ব্রেনের এক্সারসাইজ করবো । ব্রেন এক্সারসাইজের অনেক পদ্ধতি আছে, সেগুলোর মধ্যে সহজ ও মজাদার পদ্ধতিটি হচ্ছে বুদ্ধির খেলা । আমাদের মধ্যকার অনেকেই মনে করেন গেমস খেলা খারাপ , ধারনাটা কিন্তু সত্য না। কিছু কিছু গেমস রয়েছে যেগুলো আপনার বুদ্ধির কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে ।
এসব ছাড়াও আমরা আরো নানাভাবে বিভিন্ন স্কিল আয়ত্ত করতে পারি । আমরা দৈনিক বিভিন্ন নিউজ পোর্টালে সাবস্ক্রাইব করে একটিভ থেকে নতুন নতুন কন্টেন্ট সম্পর্কে জানতে পারি । তাছাড়া দৈনিক তিনটা লিস্ট করতে পারি , টু ডু লিস্ট, ডান লিস্ট এবং নট টু ডু লিস্ট । এই সব লিস্টে দৈনিক আমরা যে সব কাজ করতে ইচ্ছুক এবং যেগুলো করা সম্পন্ন হয়েছে সেগুলো লিখে রাখতে পারি ।